শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
সাবেক মন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার অবস্থার অবনতি, নেওয়া হলো লাইফ সাপোর্টে দেশের ৮ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্ক সংকেত জারি ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও ব্রিকস সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ নরেন্দ্র মোদির মোদির ঘোষণার পরও হলো না কাজ, পদত্যাগের দাবিতে অনড় বিক্ষোভকারীরা ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য,প্রধানমন্ত্রী ৪৫ বছর পলাতক জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর ট্রাইব্যুনালে হাজির ‘ভবিষ্যৎ তোমাদেরই’: বিশ্বকাপ ফাইনাল শেষে ইয়ামালকে মেসির মূল্যবান বার্তা! মুক্তির প্রথম দিনেই ১০০ কোটি রুপি আয় করবে বিজয়ের শেষ সিনেমা? ছাত্রদের পাশে দাঁড়ালেন সালমান খান, অভিনেতার পোস্ট ভাইরাল
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য,প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য,প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে সরকার বদ্ধপরিকর এবং সে লক্ষ্যেই কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ব্যবসায়ে সফলতার জন্য সরকারের অর্থনৈতিক ও বাণিজ্যিক নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের নানা চ্যালেঞ্জ থাকলেও রয়েছে প্রচুর সামর্থ্য। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এখন টেকসই, স্থায়ী ও নিরাপদ বিদেশি বিনিয়োগ প্রয়োজন।

তিনি আরও জানান, বর্তমান সরকার নানা অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করেই কাজ করে যাচ্ছে। দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে ভ্যাট-ট্যাক্স প্রক্রিয়া সহজীকরণ, সরকারি সেবার ডিজিটালাইজেশন এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com