শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
সাবেক মন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার অবস্থার অবনতি, নেওয়া হলো লাইফ সাপোর্টে দেশের ৮ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্ক সংকেত জারি ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও ব্রিকস সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ নরেন্দ্র মোদির মোদির ঘোষণার পরও হলো না কাজ, পদত্যাগের দাবিতে অনড় বিক্ষোভকারীরা ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য,প্রধানমন্ত্রী ৪৫ বছর পলাতক জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর ট্রাইব্যুনালে হাজির ‘ভবিষ্যৎ তোমাদেরই’: বিশ্বকাপ ফাইনাল শেষে ইয়ামালকে মেসির মূল্যবান বার্তা! মুক্তির প্রথম দিনেই ১০০ কোটি রুপি আয় করবে বিজয়ের শেষ সিনেমা? ছাত্রদের পাশে দাঁড়ালেন সালমান খান, অভিনেতার পোস্ট ভাইরাল
১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

মৌলভীবাজারের কুলাউড়ায় খাল খনন প্রকল্পের কাজ শেষে অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীন ৩ দশমিক ০৯ কিলোমিটার খাল খননের জন্য ২ কোটি ৬ লাখ ৩ হাজার ৮০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। নির্ধারিত মান বজায় রেখে ৭৫০ মিটার খননকাজ সম্পন্ন করতে ব্যয় হয় প্রায় ৩২ লাখ টাকা। তবে টানা বৃষ্টির কারণে বাকি কাজ শেষ করা সম্ভব হয়নি। ফলে সরকারি আর্থিক বিধিমালা অনুযায়ী অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা কোষাগারে ফেরত পাঠানো হয়।

ইউএনও সানজিদা আক্তার জানান, সরকারি অর্থ জনগণের আমানত। তাই প্রয়োজনীয় ব্যয় শেষে অবশিষ্টাংশ ফেরত দেওয়া হয়েছে। বৃষ্টির কারণে আটকে থাকা কাজ শেষ করতে পুনরায় বরাদ্দের আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com