শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
প্রশ্নফাঁসের বিরুদ্ধে চলমান ছাত্র আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। আন্দোলনরত শিক্ষার্থীদের সাহসী ও শান্তিপূর্ণ অবস্থানের প্রশংসা করে তিনি স্পষ্ট জানান, শিক্ষার্থীদের এই আন্দোলনকে কোনোভাবেই রাজনৈতিকভাবে ‘হাইজ্যাক’ করা উচিত নয়।
বুধবার (২২ জুলাই) রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্কুলজীবনের একটি পুরোনো ছবি শেয়ার করে এই বার্তা দেন ৬০ বছর বয়সী অভিনেতা। তিনি লেখেন, প্রশ্নফাঁস একটি অত্যন্ত গুরুতর সমস্যা। এটি সরাসরি শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার বিষয়। তাই এই আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে এর পুরো কৃতিত্ব দেশের শিক্ষার্থীদেরই দেওয়া উচিত।
সালমান আশা প্রকাশ করেন যে সরকার শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে। ভারতে শিক্ষাকে একটি আন্তর্জাতিক স্তরের ইতিবাচক ‘ট্রেন্ড’ হিসেবে দেখার স্বপ্নের কথা জানিয়ে তিনি আন্দোলনকারীদের শুভকামনা জানান। উল্লেখ্য, এর আগে ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরউদ্দিন শাহ, সোনাক্ষী সিনহাসহ বলিউডের একাধিক তারকা এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন।