শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
সাবেক মন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার অবস্থার অবনতি, নেওয়া হলো লাইফ সাপোর্টে দেশের ৮ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্ক সংকেত জারি ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও ব্রিকস সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ নরেন্দ্র মোদির মোদির ঘোষণার পরও হলো না কাজ, পদত্যাগের দাবিতে অনড় বিক্ষোভকারীরা ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য,প্রধানমন্ত্রী ৪৫ বছর পলাতক জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর ট্রাইব্যুনালে হাজির ‘ভবিষ্যৎ তোমাদেরই’: বিশ্বকাপ ফাইনাল শেষে ইয়ামালকে মেসির মূল্যবান বার্তা! মুক্তির প্রথম দিনেই ১০০ কোটি রুপি আয় করবে বিজয়ের শেষ সিনেমা? ছাত্রদের পাশে দাঁড়ালেন সালমান খান, অভিনেতার পোস্ট ভাইরাল
‘ভবিষ্যৎ তোমাদেরই’: বিশ্বকাপ ফাইনাল শেষে ইয়ামালকে মেসির মূল্যবান বার্তা!

‘ভবিষ্যৎ তোমাদেরই’: বিশ্বকাপ ফাইনাল শেষে ইয়ামালকে মেসির মূল্যবান বার্তা!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয়ের পর তরুণ তারকা লামিনে ইয়ামালকে নিজের পথেই এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। নিউইয়র্কের ফাইনালে ম্যাচ শেষে ১৯ বছর বয়সী ইয়ামালের সঙ্গে ৩৯ বছর বয়সী মেসির এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়।

ইয়ামাল জানান, মেসি তাঁকে বলেছেন, “নিজের পথেই এগিয়ে যাও, ভবিষ্যৎ তোমাদের প্রজন্মের।” বার্সেলোনার এই তরুণ তারকার মতে, মেসির এই উক্তি তাঁর গলায় ঝুলতে থাকা স্বর্ণপদকের মতোই মূল্যবান। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করা মেসি টুর্নামেন্টে ৮টি গোল করার পাশাপাশি ৪টি গোল করিয়েছেন।

শৈশবে ২০০৭ সালে বার্সেলোনার একটি দাতব্য কর্মসূচির ছবিতে ৫ মাস বয়সী ইয়ামালকে কোলে নিয়েছিলেন ২০ বছরের তরুণ মেসি। সেই ঐতিহাসিক বন্ধন পেরিয়ে আজ বিশ্বমঞ্চে দুজনে মুখোমুখি। ইয়ামাল মেসিকে সর্বকালের সেরা হিসেবে শ্রদ্ধা জানান, অন্যদিকে মেসিও তরুণ এই মহাতারকার ভূয়সী প্রশংসা করেছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com