শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হয়ে উঠেছে। ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) ব্যানারে আয়োজিত এই আন্দোলনে আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকাশ্যে ক্ষমার দাবি জানাচ্ছেন।
উদ্ভূত পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিশেষ ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান, তরুণদের ভবিষ্যৎ সুরক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার আদালতে বিচারকাজ সম্পন্ন করে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।
ফেসবুক পোস্টে মোদি লেখেন, আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তরুণদের ভবিষ্যতের ক্ষতি যারা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।