শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
সাবেক মন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার অবস্থার অবনতি, নেওয়া হলো লাইফ সাপোর্টে দেশের ৮ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্ক সংকেত জারি ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও ব্রিকস সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ নরেন্দ্র মোদির মোদির ঘোষণার পরও হলো না কাজ, পদত্যাগের দাবিতে অনড় বিক্ষোভকারীরা ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য,প্রধানমন্ত্রী ৪৫ বছর পলাতক জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর ট্রাইব্যুনালে হাজির ‘ভবিষ্যৎ তোমাদেরই’: বিশ্বকাপ ফাইনাল শেষে ইয়ামালকে মেসির মূল্যবান বার্তা! মুক্তির প্রথম দিনেই ১০০ কোটি রুপি আয় করবে বিজয়ের শেষ সিনেমা? ছাত্রদের পাশে দাঁড়ালেন সালমান খান, অভিনেতার পোস্ট ভাইরাল
মুক্তির প্রথম দিনেই ১০০ কোটি রুপি আয় করবে বিজয়ের শেষ সিনেমা?

মুক্তির প্রথম দিনেই ১০০ কোটি রুপি আয় করবে বিজয়ের শেষ সিনেমা?

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দীর্ঘ ৭ মাসের নানা আইনি ও সেন্সর জটিলতা কাটিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তামিল সুপারস্টার থালাপাতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’। সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ‘এ’ (প্রাপ্তবয়স্কদের জন্য) ক্যাটাগরির সনদ পাওয়ার পর আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) পর্দায় এসেছে ৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি।

মুক্তি পাওয়ার আগেই অনলাইনে ফাঁস হওয়া এবং রাজনৈতিক নানা বিতর্কের পরও অগ্রিম টিকিট বিক্রিতে অভাবনীয় সাড়া ফেলেছে ছবিটি। চলচ্চিত্র বিশ্লেষক রমেশ বালা ও অক্ষয় রাঠির মতে, বিজয়ের রাজনৈতিক পদার্পণ ও বিদায়ী সিনেমা হওয়ায় ভক্তদের মধ্যে তুমুল উন্মাদনা কাজ করছে। ফলে প্রথম দিনেই বিশ্বব্যাপী ৭৫ থেকে ১০০ কোটি রুপি আয় করে বক্স অফিসে বড় উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।

এইচ. বিনোথ পরিচালিত ও কেভিএন প্রডাকশন্স প্রযোজিত এই চলচ্চিত্রে বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ববি দেওল, শ্রুতি হাসান, প্রকাশ রাজ, প্রিয়ামণি ও মমিতা বাইজু।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com