শনিবার, ২৫ Jul ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন তীব্র গ্যাস সংকটে অচলাবস্থা প্রশ্নফাঁস ও প্রবল বিক্ষোভের মুখে পদ সরাতে হলো ভারতের শিক্ষা সচিবকে যুক্তরাষ্ট্রের হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য: আরও বিধ্বংসী জবাবে প্রস্তুত ইরান! আজই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি: রয়টার্স গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম মোদির কঠোর বার্তা দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ থেকেই কার্যকর বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর সাবেক মন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার অবস্থার অবনতি, নেওয়া হলো লাইফ সাপোর্টে দেশের ৮ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্ক সংকেত জারি
বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

জোরপূর্বক শ্রম নিষিদ্ধকরণ আইন সঠিকভাবে বাস্তবায়ন না করার অভিযোগে বাংলাদেশসহ ৬০টি দেশের পণ্যে নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৪ জুলাই) থেকে কার্যকর হওয়া এই পদক্ষেপে দেশগুলোর পণ্যের ওপর ১০ থেকে ১২.৫ শতাংশ পর্যন্ত শুল্ক বসবে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রশাসনের এই পদক্ষেপকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্কব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার অংশ হিসেবে দেখা হচ্ছে। এর আগে জাতীয় জরুরি ক্ষমতা আইনের অধীনে আরোপিত শুল্ক চলতি বছরের ফেব্রুয়ারিতে বাতিল করে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এরপরই ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ‘সেকশন ৩০১’-এর অধীনে এই নতুন সিদ্ধান্ত এলো। হোয়াইট হাউসের মতে, এই আইনি কাঠামোর কারণে সিদ্ধান্তটি আদালতের চ্যালেঞ্জে তুলনামূলক কম ঝুঁকিতে থাকবে।

নতুন এই শুল্ক যুক্তরাষ্ট্রের মোট আমদানির প্রায় ৯৯.৪ শতাংশ পণ্যে প্রযোজ্য হলেও তেল, গ্যাস, সার এবং নির্দিষ্ট কিছু খাদ্যপণ্যকে এর আওতামুক্ত রাখা হয়েছে। তবে যেসব পণ্য ইতোমধ্যে পরিবহন অবস্থায় আছে, সেগুলো আগামী ২৮ জুলাই পর্যন্ত বিশেষ অব্যাহতি পাবে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানান, মানবাধিকার লঙ্ঘন ও শ্রমের অন্যায্য বাণিজ্যিক চর্চা বন্ধ করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই তালিকায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য ও মেক্সিকাসহ ১৭টি দেশের পণ্যে ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য দেশের ক্ষেত্রে কার্যকর শুল্কহার হবে ১০ থেকে ১২.৫ শতাংশ। এছাড়া চীনসহ বাকি ৩৮টি দেশের ওপর ১২.৫ শতাংশ হারে শুল্ক প্রযোজ্য হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com