রবিবার, ২৬ Jul ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়ালে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত ফুরিয়ে যেতে পারে—এমন আশঙ্কায় হোয়াইট হাউস এ সিদ্ধান্ত নিয়েছে। আপাতত কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট নিরসনকে অগ্রাধিকার দিচ্ছে ওয়াশিংটন।
তবে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত কোনো স্থায়ী যুদ্ধবিরতির ইঙ্গিত নয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করে যেকোনো সময় পুনরায় সামরিক অভিযান শুরুর পথ খোলা রাখা হয়েছে। পাশাপাশি ওমানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার প্রচেষ্টাও জোরদার করা হচ্ছে।
হামলার তীব্রতা সাময়িকভাবে কমলেও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এখনো অত্যন্ত উদ্বেগজনক। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে এ সংঘাত যেকোনো মুহূর্তে মারাত্মক রূপ নিতে পারে।