মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করলেন সিইসি ‘জুলাই গণ-অভ্যুত্থান’ নাগরিক সাহস ও আত্মত্যাগের প্রতীক: রিজভী ইউরোপে দাবানলের তাণ্ডব: স্পেনে জরুরি অবস্থা, ফ্রান্সে নজিরবিহীন বিপর্যয় সম্পদের বিবরণী না দেওয়ায় এস কে সুর চৌধুরীর ৩ বছরের কারাদণ্ড আবার কমল স্বর্ণের দাম: জেনে নিন আজকের বাজারদর অপেক্ষার অবসান! চলতি মাসেই মিলছে এসএসসি ও সমমানের রেজাল্ট ইরানের ওপর সামরিক হামলা স্থগিতের নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে? আলোচনায় বিএনপির শীর্ষ নেতারা আরও কঠোর পদক্ষেপের আশ্বাস মোদির, অনড় আন্দোলনকারীরা
‘জুলাই গণ-অভ্যুত্থান’ নাগরিক সাহস ও আত্মত্যাগের প্রতীক: রিজভী

‘জুলাই গণ-অভ্যুত্থান’ নাগরিক সাহস ও আত্মত্যাগের প্রতীক: রিজভী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪’ কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং এটি নাগরিক সাহস, আত্মত্যাগ, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ের প্রতীক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত স্মরণানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, কেবল সংবিধান সংশোধন বা নতুন আইন পাস করে ফ্যাসিবাদ ঠেকানো সম্ভব নয়; এর জন্য গণতান্ত্রিক মানসিকতার বিকাশ ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি। উদাহরণ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, একসময় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করলেও ক্ষমতায় এসে নিজেই তা বাতিল করেছিলেন, যা ক্ষমতার মানসিকতারই প্রতিফলন।

রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, ইতিহাসকে রাজনৈতিক সুবিধাবাদের হাতিয়ার না বানিয়ে সত্যের প্রতি দায়বদ্ধতা রক্ষা করা উচিত। তরুণ ও কর্মীদের উদ্দেশ্যে তিনি ভাগ্যের চেয়ে কঠোর পরিশ্রম ও আদর্শিক অঙ্গীকারের ওপর গুরুত্ব আরোপ করেন এবং জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com