মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান, সভাপতিত্ব করবেন খলিলুর রহমান এনসিপির পদযাত্রায় ভয়াবহ হামলা, সারজিস-পাটওয়ারী আহত! দেশে হামের প্রাদুর্ভাব আরও আশঙ্কাজনক: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করলেন সিইসি ‘জুলাই গণ-অভ্যুত্থান’ নাগরিক সাহস ও আত্মত্যাগের প্রতীক: রিজভী ইউরোপে দাবানলের তাণ্ডব: স্পেনে জরুরি অবস্থা, ফ্রান্সে নজিরবিহীন বিপর্যয় সম্পদের বিবরণী না দেওয়ায় এস কে সুর চৌধুরীর ৩ বছরের কারাদণ্ড আবার কমল স্বর্ণের দাম: জেনে নিন আজকের বাজারদর অপেক্ষার অবসান! চলতি মাসেই মিলছে এসএসসি ও সমমানের রেজাল্ট ইরানের ওপর সামরিক হামলা স্থগিতের নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের
এনসিপির পদযাত্রায় ভয়াবহ হামলা, সারজিস-পাটওয়ারী আহত!

এনসিপির পদযাত্রায় ভয়াবহ হামলা, সারজিস-পাটওয়ারী আহত!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ চলাকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এনসিপির দাবি, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জেলা সার্কিট হাউজের ভেতরে পুলিশের উপস্থিতিতেই এ হামলা চালিয়েছে। এতে সাংবাদিকসহ এনসিপির একাধিক কর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে জেলা সার্কিট হাউজে এ ঘটনা ঘটে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে দেওয়া পোস্টে জানান, হামলাকারীরা মিডিয়া টিমের মাইক্রোবাস ভাঙচুর করেছে এবং মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নিয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরে ঘটে যাওয়া এই ঘটনাকে তিনি রাজনৈতিক সহিংসতার এক ভয়াবহ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাতও এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com