বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
শেষ ওভারে তাওহিদ হৃদয়ের তাণ্ডবী ব্যাটিংয়ে ভর করে ২০৩ রানের পাহাড়সম পুঁজি গড়েছিল জাফনা। শাহনেওয়াজ দাহানির করা ইনিংসের শেষ ওভারেই ৪টি ছক্কা ও ১টি চারে সংগ্রহ করেন ৩০ রান! শেষ পর্যন্ত মাত্র ৮ বলে ৩১ রানের অপরাজিত ক্যামিও খেলেন হৃদয়।
হৃদয়ের ঝড়ো ফিনিশিংয়ের আগে জাফনাকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার—ইব্রাহিম জাদরান (৬৫ বলে ৯৫) ও কামিল মিশারা (১৯ বলে ৪৪)। ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিলশান মাদুশঙ্কার বোলিং তোপে (৪/৩০) ১৮৩ রানেই থমে যায় কলম্বো। ১৯ রানের এই জয়ে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে জাফনা। ম্যাচে সাকিব আল হাসান ৩ ওভারে ২৭ রান দেন এবং ব্যাটিংয়ের সুযোগ পাননি।