শনিবার, ০৯ মে ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

২০২৬ বিশ্বকাপে হট ফেবারিট কারা, জানালেন মেসি

২০২৬ বিশ্বকাপে হট ফেবারিট কারা, জানালেন মেসি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

২০২৬ বিশ্বকাপের শিরোপা দৌড়ে ফেবারিট কারা? আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি এবার নিজের দলকে এককভাবে এগিয়ে রাখছেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি জানান, বর্তমান ফর্ম বিবেচনায় ফ্রান্স , স্পেন এবং ব্রাজিল তাঁর চোখে সবচেয়ে শক্তিশালী দাবিদার।

মেসি বিশেষ করে ফ্রান্সের শক্তির প্রশংসা করে বলেন, তারা আবারও অত্যন্ত শক্তিশালী হয়ে ফিরছে। পাশাপাশি স্পেনের তরুণ প্রজন্মের গতিময় ফুটবল এবং ব্রাজিলের চিরাচরিত ঐতিহ্যের কথাও উল্লেখ করেন তিনি। তালিকায় বাদ পড়েনি ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালও 🇵🇹। মেসি মনে করেন, অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে পর্তুগাল বড় চমক দেখাতে পারে।

তবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে একেবারে বাতিলের খাতায় রাখছেন না অধিনায়ক। তিনি বিশ্বাস করেন, বর্তমান দলটি ঐক্যবদ্ধ থাকলে যেকোনো পরিস্থিতির সঙ্গে লড়াই করার সক্ষমতা রাখে। তবে ফুটবল বিশ্বকে সতর্ক করে দিয়ে তিনি মনে করিয়ে দেন, বিশ্বকাপে সবসময়ই অপ্রত্যাশিত কিছু ঘটে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com