রবিবার, ১০ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

ইসরায়েলের কাছে আরও ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইসরায়েলের কাছে আরও ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ইসরায়েলের কাছে ৮ বিলিয়ন বা ৮০০ কোটি ডলারের একটি অস্ত্র বিক্রির প্রস্তাব নিয়ে মার্কিন কংগ্রেসকে অনানুষ্ঠানিকভাবে অবহিত করেছে জো বাইডেন প্রশাসন। এই প্যাকেজে যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টারের জন্য গোলাবারুদ, আর্টিলারি শেল এবং এয়ার-টু-এয়ার মিসাইল অন্তর্ভুক্ত রয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) অ্যাক্সিওস দুটি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে। (খবর: রয়টার্স)

তবে চুক্তিটি কার্যকর করতে মার্কিন প্রতিনিধি পরিষদ ও সিনেট কমিটির অনুমোদন প্রয়োজন। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

একজন মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে জানান, প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট করেছেন যে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে ইসরায়েলের নিজস্ব প্রতিরক্ষার অধিকার রয়েছে। ইরান ও তার প্রক্সি সংগঠনগুলোর আগ্রাসন প্রতিহত করার অধিকারও ইসরায়েলের রয়েছে।

এ প্যাকেজে ছোট আকারের বোমা ও ওয়ারহেডও অন্তর্ভুক্ত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কূটনৈতিক প্রচেষ্টা ও গাজার পরিস্থিতি
গাজায় ১৫ মাস ধরে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও যুদ্ধ বন্ধে কোনো কার্যকর সমাধান আসেনি।

আগামী ২০ জানুয়ারি জো বাইডেনের মেয়াদ শেষ হলে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com