শনিবার, ২৭ Jun ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
দীর্ঘ ৭ বছর পর মা-ছেলের মহামিলন

দীর্ঘ ৭ বছর পর মা-ছেলের মহামিলন

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি আজ বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় বেলা ২টা ৫৮ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়। সেখানে তাকে স্বাগত জানান তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়ে দীর্ঘ ৭ বছর পর সরাসরি দেখা হলো মা-ছেলের।

গতকাল (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা দেয়। যাত্রাপথে কাতারের দোহায় একটি ট্রানজিট ছিল।

লন্ডনে হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য আগে থেকেই উপস্থিত ছিলেন তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা।

বিমানবন্দর থেকে সরাসরি বেগম খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হবে, যেখানে তার চিকিৎসা নেয়া হবে বলে জানা গেছে।

খালেদা জিয়া সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন সফরে এসেছিলেন। এরপর আর কোনো বিদেশ সফরে যাননি। এই দীর্ঘ সময়ের মধ্যে তারেক রহমানের সঙ্গেও তার সরাসরি কোনো দেখা হয়নি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com