শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
আস্থা রাখুন, নেত্রকোণা মেডিকেল কলেজ বাস্তবায়ন করবোই : প্রীতম সোহাগ

আস্থা রাখুন, নেত্রকোণা মেডিকেল কলেজ বাস্তবায়ন করবোই : প্রীতম সোহাগ

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণা মেডিকেল কলেজ (নেমেক) বাতিলের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ।

বৈঠকে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রী সংগঠক প্রীতম সোহাগ, গণঅধিকার পরিষদের , যুগ্ম আহ্বায়ক হাসান আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুপ্রিয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক নুরুল গনি সগির।

প্রীতম সোহাগ নেত্রকোণার আলো ডটকমকে জানান,  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, উপসচিব এবং একান্ত সচিবদের সঙ্গে নেত্রকোণা মেডিকেল কলেজ বহাল রাখার যৌক্তিকতা নিয়ে আলোচনা করা হয়েছে।

এসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবরা জানিয়েছেন, দেশের ছয়টি মেডিকেল কলেজ বাতিলের প্রস্তাব উঠেছে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন তারা।

তিনি আরো জানান,  বৈঠকে নেতারা নেমেকের শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক এবং নেত্রকোণাবাসীর স্বপ্ন, উন্নত চিকিৎসাসেবার প্রয়োজনীয়তা এবং আঞ্চলিক বৈষম্যের দিকগুলো তুলে ধরেন। ছবি ও ভিডিও চিত্রের মাধ্যমে নেত্রকোণা মেডিকেল কলেজের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হয়।

নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন যে, শিগগিরই স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে নেত্রকোণা মেডিকেল কলেজ বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কাজ করবেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com