শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

৩১ বার তোপধ্বনি, কুচকাওয়াজ এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হওয়া এসব কর্মসূচিতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

দিবসের সূচনা হয় জেলা শহরের পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। এরপরই শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান ও পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পর পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং নানা শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

পরে সকাল ৮টায় নেত্রকোণা সাতপাই আধুনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় দিবসের আনুষ্ঠানিক কুচকাওয়াজ। পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি এবং স্কাউটস সদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক। তিনি জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন। এ সময় তিনি মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে উপস্থিত সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

দিবসটি উপলক্ষে কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে শহীদদের স্মরণে ‘বিজয় মেলা’র আয়োজন করা হয়, যা সর্বস্তরের মানুষের পদচারণায় উৎসবমুখর হয়ে ওঠে। দিনের শেষ ভাগে নেত্রকোণা পাবলিক হল মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা দেওয়া হয়।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দীন খান এবং বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com