রবিবার, ১০ মে ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

ব্যাংক ঋণ সহজীকরণ ও স্টুডেন্ট লোনের পরিকল্পনা বিএনপির

ব্যাংক ঋণ সহজীকরণ ও স্টুডেন্ট লোনের পরিকল্পনা বিএনপির

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

চট্টগ্রাম: তরুণদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে বিদেশে যাওয়ার খরচ মেটাতে ‘স্টুডেন্ট লোন’ বা শিক্ষা ঋণ চালুর পরিকল্পনা করছে বিএনপি। একই সঙ্গে ব্যাংকিং খাতের ঋণ প্রক্রিয়া সহজীকরণ ও পরিবেশ রক্ষায় ৫ বছরে ৫০ কোটি গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 🌳

রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামের হোটেল রেডিসনে অনুষ্ঠিত ‘ইউথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ের ৩৪০ জন শিক্ষার্থীর সাথে সরাসরি এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তারেক রহমান বলেন, “অনেক মেজাবী তরুণ ভিসা ফি ও আনুষঙ্গিক খরচের অভাবে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ হারায়। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে তাদের সহায়তায় বিশেষ শিক্ষা ঋণ চালু করা হবে।” 🎓

ব্যাংকিং খাত নিয়ে তিনি বলেন, ঋণ গ্রহণের বর্তমান প্রক্রিয়া অত্যন্ত জটিল। সব আইন পরিবর্তন সম্ভব না হলেও প্রক্রিয়াটি সাধারণ মানুষের জন্য সহজ করা হবে। পরিবেশ রক্ষায় গুরুত্ব দিয়ে তিনি জানান, উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস রোধ করা হবে এবং জলাবদ্ধতা নিরসনে দেশব্যাপী খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হবে। 🛶

চাঁদাবাজি ও দুর্নীতি প্রসঙ্গে কঠোর বার্তা দিয়ে তারেক রহমান বলেন, “সরকার যদি প্রশাসনকে স্পষ্ট বার্তা দেয় যে কোনো অপরাধ সহ্য করা হবে না, তবে মুহূর্তেই অন্তত ৩০ শতাংশ অপরাধ কমে যাবে। বাকিটা প্রশাসনিকভাবে কঠোর হাতে দমন করা হবে।” বিএনপি ক্ষমতায় এলে নারী-পুরুষ নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। 🛡️

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি বিএনপির সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com