শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
জামায়াত চাঁদাবাজি করবে না, কাউকে করতেও দেবে না: জামায়াত আমির

জামায়াত চাঁদাবাজি করবে না, কাউকে করতেও দেবে না: জামায়াত আমির

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে দেশে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। চাঁদাবাজিকে ভিক্ষাবৃত্তির চেয়েও নিকৃষ্ট উল্লেখ করে তিনি বলেন, জামায়াত নিজে চাঁদাবাজি করবে না এবং অন্য কাউকেও তা করতে দেবে না।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীতে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই আন্দোলনের স্মৃতিবিজড়িত এই স্পটে সকাল থেকেই ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে উপস্থিত হন।

বক্তব্যে ডা. শফিকুর রহমান আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, “দেশে আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না। ‘হ্যাঁ’ মানে আজাদি আর ‘না’ মানে গোলামি। ফ্যাসিবাদের শেকড় উৎপাটন করতে হলে জনগণকে ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে।” যারা জনগণের মনের ভাষা বুঝতে পারছে না, ১২ ফেব্রুয়ারি তাদের উপযুক্ত শিক্ষা দেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

নারীদের নিরাপত্তা ও অধিকার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। জামায়াত সরকার গঠন করলে নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থান ও ঘরে-বাইরে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে। বিশেষ করে কর্মজীবী নারীদের যাতায়াতের সুবিধার্থে ‘ইভনিং বাস সার্ভিস’ চালুর প্রতিশ্রুতি দেন তিনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com