রবিবার, ১০ মে ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকা ব্যয়ে ২৫টি মেগা প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১৪টি একেবারে নতুন এবং ১১টি সংশোধিত বা মেয়াদ বর্ধিত প্রকল্প।
উল্লেখযোগ্য প্রকল্পসমূহ:
চিকিৎসা: উত্তরাঞ্চলে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ১০০০ শয্যার ‘বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল’ স্থাপন।
বিদ্যুৎ: বহুল আলোচিত ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ’ প্রকল্পের প্রথম সংশোধনী পাস।
যোগাযোগ: চট্টগ্রামের লালখান বাজার থেকে শাহ-আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং দোহাজারী-রামু-কক্সবাজার রেললাইন প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন।
আইটি ও শিক্ষা: দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং স্কুল বহির্ভূত শিশুদের জন্য বিকল্প শিক্ষার সুযোগ তৈরি।
নাম পরিবর্তন ও প্রকল্প সমাপ্তি: সভায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি’র নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি’ রাখার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ ও অবলোকন কেন্দ্র এবং খুলনা নভোথিয়েটার প্রকল্প দুটি অসমাপ্ত রেখেই বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় অর্থায়ন নিয়ে জানানো হয়, মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ১০,৮৮১ কোটি টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে ৩২,০১৮ কোটি টাকা আসবে। বাকি অর্থ সংস্থার নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে।