সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে তাসনিম জারার বার্তা মারা গেছেন মেসির বাবা! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল: এক নজরে ফল জানার সহজ নিয়ম রিজভী আহমেদের বিয়ের দাবি ‘ভিত্তিহীন ও স্বপ্নের বাসর’: কড়া জবাব চিত্রনায়িকা শাবনূরের ঢাকার বাইরে উন্নত চিকিৎসায় চীনের সহায়তায় ২০ হাসপাতাল হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের শর্ত মহেশখালী-হাটহাজারীর পথে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল: তদন্ত সংস্থা আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের অঙ্গীকার: ১০ স্বজনকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
গাজীপুরই দেশের শিল্পের রাজধানী, উন্নয়নের মহাপরিকল্পনা বিএনপির: তারেক রহমান

গাজীপুরই দেশের শিল্পের রাজধানী, উন্নয়নের মহাপরিকল্পনা বিএনপির: তারেক রহমান

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

গাজীপুর: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজধানীর পার্শ্ববর্তী গাজীপুর জেলা দেশের ‘শিল্পের রাজধানী’। মঙ্গলবার রাতে গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতেই এ দেশে গার্মেন্টস শিল্পের সূচনা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, বিএনপির হাত ধরেই শিল্পের প্রসার ও লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

তারেক রহমান গাজীপুরের উন্নয়নে একগুচ্ছ বিশেষ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, ক্ষমতায় গেলে তুরাগ, লবনদহ ও চিলাই খাল খনন করে দূষণমুক্ত গাজীপুর গড়া হবে। এছাড়া জয়দেবপুর রেলগেটের যানজট নিরসনে দ্রুত ফ্লাইওভার নির্মাণ, শ্রমিকদের আবাসন ও নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। কৃষকদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষি কার্ড’ চালুর ঘোষণা দেন তিনি।

জুলাই আন্দোলনের বীরত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করে তারেক রহমান বলেন, “ভোট ডাকাতি আর হতে দেওয়া যাবে না।” গণতন্ত্র রক্ষায় আগামী ১২ তারিখ ফজরের নামাজের পর সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি। প্রায় ২১ বছর পর গাজীপুরের কোনো জনসভায় যোগ দিয়ে তিনি গাজীপুরের পাঁচটি আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এর আগে সন্ধ্যা ৬টায় ময়মনসিংহ থেকে রওনা হয়ে রাত ১১টা ৫০ মিনিটে ডা. জোবায়দা রহমানকে সাথে নিয়ে জনসভাস্থলে পৌঁছান তিনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com