শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
ইসি ও গণমাধ্যম পক্ষপাতিত্ব করছে: নাহিদ

ইসি ও গণমাধ্যম পক্ষপাতিত্ব করছে: নাহিদ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নির্বাচন কমিশন (ইসি) ও গণমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন ঢাকা-১১ আসনে ১১-দলীয় জোটের প্রার্থী এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর হাতিরঝিলে নির্বাচনী প্রচারণার সময় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার পর রাজনৈতিক সহাবস্থান নষ্ট হয়েছে। প্রার্থীদের ওপর হামলা ও নারী লাঞ্ছনার ঘটনায় নির্বাচনী পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) এখন হুমকির মুখে।”

জয়ী হলে চাঁদাবাজি নিরসনসহ স্কুল, হাসপাতাল ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় তিনি পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করা এবং মাদক নির্মূলের ওপরও জোর দেন। এছাড়া ভারতীয় আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করতে ভোটারদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com