শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
নির্বাচনে অংশ না নেওয়া দলগুলোই ভোট বাধাগ্রস্ত করতে সহিংসতা ও অপচেষ্টা করতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ শঙ্কার কথা জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের অংশগ্রহণ চায়। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় নিজে থেকে কাউকে আমন্ত্রণ জানাবে না; কেউ আসতে চাইলে তাদের প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়া হবে।
দেশের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল উল্লেখ করে তিনি বলেন, ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো সহিংসতা নেই। ভারতের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো নিরাপত্তা উদ্বেগের কথা জানানো হয়নি। ভারতীয় কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরে যাওয়াকে তাদের নিজস্ব সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে তিনি জানান, এতে শঙ্কার কিছু নেই।
রোহিঙ্গা ইস্যু নিয়ে উপদেষ্টা বলেন, কিছু রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট ব্যবহারের অভিযোগ থাকলেও তা প্রত্যাবাসন প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে না। এছাড়া চীন প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাম্প্রতিক মন্তব্যের বিপরীতে তিনি স্পষ্ট করেন যে, বাংলাদেশ সবসময় নিজের জাতীয় স্বার্থ অনুযায়ী স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ করবে।