শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
শেরপুরে জামায়াত নেতা নিহত, ইউএনও-ওসি প্রত্যাহার

শেরপুরে জামায়াত নেতা নিহত, ইউএনও-ওসি প্রত্যাহার

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

শেরপুরে জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডের ঘটনায় ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্ত প্রার্থীদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেবে কমিশন। এদিকে, আইনি জটিলতায় ৮ ফেব্রুয়ারির পর কেউ প্রার্থিতা ফিরে পেলে পোস্টাল ব্যালটে তাদের নাম বা প্রতীক থাকবে না বলেও জানান তিনি।

এর আগে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিএনপির উসকানিতে এই হত্যাকাণ্ড ঘটেছে এবং ঘটনার সময় প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে। অন্যদিকে, বিএনপি এই সংঘাতের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কমিশন এই শাস্তিমূলক পদক্ষেপ নিল।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com