শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
রাজধানীর উত্তরায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় ‘ভূঁইয়া পরিবহন’র একটি বাসে এই আগুন লাগে। তবে বাসটি যাত্রীশূন্য থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম জানান, বাসটি হাউজ বিল্ডিং এলাকায় পার্কিং করা ছিল। চালক ও সহকারী ইঞ্জিনের সুইচ চালু রেখেই নিচে চা পান করতে নামলে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।