শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ মঙ্গলবার, আমন্ত্রিত ১৩ দেশের সরকারপ্রধান

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ মঙ্গলবার, আমন্ত্রিত ১৩ দেশের সরকারপ্রধান

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া এই মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে চীন, ভারত ও পাকিস্তানসহ ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কার্যালয় ও বিএনপি দলীয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সরকারি ও রাজনৈতিক নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র জানায়, নির্বাচনের বিজয়ী দল বিএনপির সঙ্গে আলোচনার ভিত্তিতেই বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কূটনৈতিক সূত্রে প্রাপ্ত তথ্যমতে, আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে— চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।

আগামী মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত মন্ত্রিসভার এই জাঁকজমকপূর্ণ শপথ অনুষ্ঠান আয়োজিত হবে। এর আগে ওইদিন সকালেই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি জোট।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com