শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আসন্ন রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবির সময় সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন। রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ওপরও বিশেষ জোর দিয়েছেন তিনি। এছাড়া নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডের কার্যক্রম দ্রুত দৃশ্যমান করার তাগিদ দেওয়া হয়েছে।

বৈঠকে ইমাম ও মুয়াজ্জিনদের কল্যাণে সরকারের বিশেষ উদ্যোগ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সম্প্রসারণে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর এবং দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করতে ১৮০ দিনের (৬ মাস) একটি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত জানানো হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com