শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
ইরানে অভিযান শেষের কাছাকাছি: ট্রাম্প

ইরানে অভিযান শেষের কাছাকাছি: ট্রাম্প

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইরানে পরিচালিত মার্কিন সামরিক অভিযান লক্ষ্য অর্জনের একদম শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি দাবি করেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই এই অভিযান সফলভাবে সম্পন্ন হতে পারে।

প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর ভাষণে বলেন, আমাদের কৌশলগত লক্ষ্য অর্জন প্রায় নিশ্চিত। গত চার সপ্তাহে মার্কিন সশস্ত্র বাহিনী যুদ্ধক্ষেত্রে দ্রুত ও অপ্রতিরোধ্য জয় ছিনিয়ে এনেছে। এসময় তিনি আবারও দাবি করেন, ইরান পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল, যদিও এই দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ তিনি দেননি।

ইরানের সঙ্গে ২০১৫ সালের পারমাণবিক চুক্তির কঠোর সমালোচনা করে ট্রাম্প জানান, তিনি ২০১৮ সালে ওই চুক্তি থেকে বের হয়ে না এলে আজ ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়ত। উল্লেখ্য, ওবামা প্রশাসনের সময় হওয়া ওই চুক্তিতে ইরান ইউরেনিয়াম মজুদ কমাতে রাজি হয়েছিল, যার বিনিময়ে তাদের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। ট্রাম্পের মতে, মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তার স্বার্থেই ইরানের পারমাণবিক সক্ষমতা রুখে দেওয়া জরুরি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com