শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে নতুন নির্দেশনা আসছে রবিবার

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সৃষ্ট বিশ্বব্যাপী জ্বালানি সংকট মোকাবিলায় ব্যয় সংকোচনের পথে হাঁটছে সরকার। এর অংশ হিসেবে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে তিন দিন অনলাইন ও তিন দিন সশরীর (ইন-পারসন) পাঠদানের পরিকল্পনা করা হচ্ছে। আগামী রবিবার এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা জারি করবে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এসব তথ্য জানান। তিনি বলেন, শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, তা নিশ্চিত করেই নতুন এই সময়সূচি নির্ধারণ করা হবে। নতুন পরিকল্পনা অনুযায়ী, এক দিন অনলাইনে ক্লাস হলে পরবর্তী দিন সশরীর ক্লাস হবে। তবে অনলাইন ক্লাসের সময় শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে এবং ব্যবহারিক ক্লাসগুলো সরাসরিই নেওয়া হবে।

এছাড়া শিক্ষার্থীদের যাতায়াতে সুবিধা দিতে ঢাকা ও দেশের অন্যান্য এলাকায় ইলেকট্রিক বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চাইলে বিনা শুল্কে এসব বাস আমদানি করতে পারবে। তবে বাণিজ্যিকভাবে আমদানির ক্ষেত্রে ২০ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে। জ্বালানি সাশ্রয় এবং পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণার পর জানা যাবে কবে থেকে এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.

© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com