শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
দেশে ৫৬ জেলায় ছড়িয়েছে হাম, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দেশে ৫৬ জেলায় ছড়িয়েছে হাম, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দেশে ৫৬ জেলায় ছড়িয়েছে হাম, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

৫৬ জেলায় হামের প্রাদুর্ভাব: টিকাদানে ইমিউনিটি গ্যাপ কে দুষছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দেশে সাম্প্রতিক হামের সংক্রমণের পেছনে শিশুদের নিয়মিত টিকাদানে তৈরি হওয়া ‘ইমিউনিটি গ্যাপ’ বা রোগ প্রতিরোধক্ষমতার ঘাটতিকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। সংস্থাটি জানিয়েছে, গত দুই বছরে টিকাদান কর্মসূচিতে বিঘ্ন ঘটায় দেশের ৫৬ জেলায় এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে WHO জানায়, ৩০ মার্চ পর্যন্ত দেশে ২ হাজার ১৯০ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ৬৭৬ জনের শরীরে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা গেছে। আক্রান্তদের ৬৯ শতাংশই দুই বছরের কম বয়সী শিশু। বর্তমানে প্রতি ১০ লাখে সংক্রমণের হার ১৬.৮ শতাংশ, যা গত কয়েক বছরের তুলনায় আশঙ্কাজনকভাবে বেশি।

বিশেষজ্ঞদের মতে, করোনা মহামারির সময় টিকাদানে বিঘ্ন এবং ডোজ সম্পন্ন না হওয়ায় শিশুদের একটি বড় অংশ ঝুঁকির মুখে পড়েছে। বিশেষ করে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে সংক্রমণের হার বেশি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য জরুরি টিকাদান ক্যাম্পেইন, নজরদারি বৃদ্ধি এবং জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সংক্রমণ আরও বিস্তারের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com