রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
পারস্য উপসাগর ও ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের দুটি অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। শুক্রবার (৩ এপ্রিল) ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানায়, তাদের প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে একটি এফ-১৫ (F-15) এবং একটি এ-১০ (A-10) যুদ্ধবিমান ধ্বংস হয়েছে।
প্রথম ঘটনায় দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, এই বিমানের একজন ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হলেও অন্যজন এখনো নিখোঁজ। দিনের শেষভাগে পারস্য উপসাগরে একটি মার্কিন এ-১০ বিমান বিধ্বস্ত হয়, তবে এর পাইলট সুরক্ষিত আছেন বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজকে বলেন, “আমরা যুদ্ধের মধ্যে আছি।” তবে বিমান ভূপাতিত করার এই ঘটনা তেহরানের সঙ্গে আলোচনার সম্ভাবনায় কোনো প্রভাব ফেলবে না বলে তিনি দাবি করেন। অন্যদিকে, ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ-বাঘের ঘালিবাফ সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পকে উপহাস করে পাইলটদের পরিণতি নিয়ে প্রশ্ন তুলেছেন। পেন্টাগন বা সেন্টকম এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।