রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

দেশে ধর্মকে পুঁজি করে বিভাজন তৈরির সুযোগ নেই: স্থানীয় সরকার মন্ত্রী

দেশে ধর্মকে পুঁজি করে বিভাজন তৈরির সুযোগ নেই: স্থানীয় সরকার মন্ত্রী

দেশে ধর্মকে পুঁজি করে বিভাজন তৈরির সুযোগ নেই: স্থানীয় সরকার মন্ত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধর্মকে ব্যবহার করে কোনো ধরনের বিভাজন সৃষ্টির সুযোগ নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৫ এপ্রিল) রাজধানীর ভাটারা এলাকায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। কিছু অশুভ রাজনৈতিক শক্তি ব্যক্তিগত স্বার্থে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে সমাজে বিভাজন তৈরির চেষ্টা করছে, যা আমাদের দীর্ঘদিনের সামাজিক ঐতিহ্যের পরিপন্থী।” তিনি আরও জানান, সরকার বাংলাদেশকে বিশ্বদরবারে একটি সম্প্রীতির মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর।

দেশের চলমান জ্বালানি পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, “বৈশ্বিক সংকটের কারণে কিছুটা চাপ থাকলেও সরকার দ্রুত জ্বালানি আমদানির চেষ্টা চালাচ্ছে। দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে। অথচ গুজবে কান দিয়ে অনেকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল সংগ্রহ করছেন, যা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। দেশবাসীকে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।”

বক্তব্যের শেষে তিনি বিএনপি ও তারেক রহমানের নেতৃত্বের প্রতি জনসমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সত্য ও ন্যায়ের পথে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com