শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়। সৌজন্য সাক্ষাতের এক পর্যায়ে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন প্রধানমন্ত্রীর হাতে হোয়াইট হাউসের একটি রেপ্লিকা এবং ঐতিহাসিক দুটি স্থিরচিত্র উপহার হিসেবে তুলে দেন।
উপহার দেওয়া ছবি দুটির একটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারকে দেখা যায়। অন্যটিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ (সিনিয়র)।
এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ূন কবির।