শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
শেখ ‎হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

শেখ ‎হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

শেখ ‎হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার মোহাম্মদপুরের বছিলায় ট্রাকচালক সুজন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। গত ১১ মার্চ ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ও অ্যান্টি টেররিজম ইউনিটের ইন্সপেক্টর শংকর কুমার ঘোষ এই চার্জশিট জমা দেন। আগামী ৮ এপ্রিল এটি আদালতে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে।

চার্জশিটে নাম থাকা উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাহাঙ্গীর কবীর নানক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। তবে পূর্ণাঙ্গ নাম-ঠিকানা না পাওয়ায় এজাহারভুক্ত ৪৭ জনসহ অজ্ঞাতনামা প্রায় ৫০০ জনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

চার্জশিটে উল্লেখ করা হয়, শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের সরাসরি পরিকল্পনা ও নির্দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। গত ২০ জুলাই রাতে বছিলা এলাকায় শান্তিপূর্ণ মিছিলে দেশি অস্ত্র নিয়ে গুলিবর্ষণের সময় ট্রাকচালক সুজন গুলিবিদ্ধ হন এবং পরে হাসপাতালে মারা যান। এ ঘটনায় ২০২৪ সালের ২২ আগস্ট নিহতের ভাই রফিকুল ইসলাম মামলাটি দায়ের করেছিলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com