শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
ভূমধ্যসাগরে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৭০ জনের মৃত্যু

ভূমধ্যসাগরে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৭০ জনের মৃত্যু

ভূমধ্যসাগরে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৭০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

লিবিয়ার উপকূলবর্তী ভূমধ্যসাগরে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় ৭০ জনেরও বেশি অভিবাসীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত যাত্রী বোঝাই ছোট নৌকাটি তাজুয়ুরা  বন্দর থেকে যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই বৈরী আবহাওয়ার কবলে পড়ে উল্টে যায়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) ও ইউএনএইচসিআর (UNHCR) জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ৩২ জনকে জীবিত উদ্ধার করে ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে নেওয়া হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও মিসরের নাগরিক রয়েছেন। বেঁচে যাওয়া যাত্রীদের ভাষ্যমতে, নৌকাটিতে ১০০ জনেরও বেশি আরোহী ছিলেন। নিখোঁজদের উদ্ধারে জার্মান সংস্থা ‘সি-ওয়াচ’ (Sea-Watch) কাজ করছে। বিশেষজ্ঞরা বলছেন, বৈধ পথের অভাব ও মানবপাচারকারীদের খপ্পরে পড়ে অনেক বাংলাদেশি জীবনের ঝুঁকি নিয়ে এই বিপজ্জনক পথে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করছেন। নিখোঁজ বাংলাদেশিদের তথ্য যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com