শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ইসরায়েলের হাইফা, নিহত ২

ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ইসরায়েলের হাইফা, নিহত ২

ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ইসরায়েলের হাইফা, নিহত ২

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইসরায়েলের কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দর নগরী হাইফায় ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (৬ এপ্রিল) ভোরে চালানো এই হামলায় শহরের অন্তত ১০টি স্থান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, হামলায় বেশ কিছু ভবন, রাস্তাঘাট ও যানবাহন ধ্বংস হয়েছে এবং অন্তত ৪ জন আহত হয়েছেন।

এর আগে রবিবার সন্ধ্যায় হাইফার একটি আবাসিক ভবনে ভারী ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ২ জন নিহত এবং আরও ২ জন নিখোঁজ হন। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবনটির অর্ধেক ধসে পড়ায় উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে অবিস্ফোরিত ওয়ারহেড থাকার আশঙ্কায় সেখানে বিশেষ উদ্ধারকারী ইউনিট কাজ করছে। তেল আবিবেও পৃথক হামলায় ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উল্লেখ্য, হাইফা শহরটি ইসরায়েলের শিল্প ও তেল শোধনাগারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এটি বারবার ইরানি ও হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com