রবিবার, ১০ মে ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সময়সূচী অনুযায়ী, আগামী ১২ মে এই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (৬ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের ১১-তম সভা শেষে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে নির্বাচন ভবনে প্রায় পৌনে তিন ঘণ্টা ধরে চলা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আইন অনুযায়ী, সংসদের ৩০০টি সাধারণ আসনের আনুপাতিক হারে ৫০টি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবারের সংসদে বিএনপি ৩৬টি, জামায়াতে ইসলামী ১২টি, স্বতন্ত্র প্রার্থীদের জোট ২টি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১টি সংরক্ষিত আসন পেতে যাচ্ছে। তবে ছোট দলগুলো এককভাবে কোনো আসন পাচ্ছে না।

ইসি সচিব জানান, গত ৫ এপ্রিল রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জোটগত অবস্থানের সময়সীমা শেষ হয়েছে। আইন অনুযায়ী সাধারণ নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের ভোট সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। সেই লক্ষ্যেই কমিশন এখন পরবর্তী ধাপের প্রস্তুতি সম্পন্ন করছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com