বুধবার, ২৪ Jun ২০২৬, ০১:০১ অপরাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৮

মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৮

মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৮

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে মমেক হাসপাতালে ৮০ জন শিশু হামের চিকিৎসা নিচ্ছে। গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২৭৬ জন শিশু হামে আক্রান্ত হয়ে এখানে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮৯ জন, তবে এখন পর্যন্ত মোট ৭ জন শিশুর মৃত্যু হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ যা হাঁচি, কাশি বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত ছড়ায়। অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো জটিলতা নিয়ে হাসপাতালে আসছে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের নতুন ভবনের ৮ম তলায় একটি বিশেষ ডেডিকেটেড ইউনিট চালু করা হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com