শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
ইরান যুদ্ধে ঈশ্বর কোন পক্ষ নিয়েছেন, জানালেন ট্রাম্প

ইরান যুদ্ধে ঈশ্বর কোন পক্ষ নিয়েছেন, জানালেন ট্রাম্প

ইরান যুদ্ধে ঈশ্বর কোন পক্ষ নিয়েছেন, জানালেন ট্রাম্প

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইরান যুদ্ধ নিয়ে এবার চাঞ্চল্যকর মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, ঈশ্বর (সৃষ্টিকর্তা) সরাসরি কোনো সংঘাত পছন্দ না করলেও চলমান যুদ্ধে আমেরিকার পাশেই আছেন।

ট্রাম্পের মতে, ঈশ্বর মানুষের ভালো চান এবং সেই লক্ষ্য থেকেই তিনি মার্কিন সামরিক পদক্ষেপকে সমর্থন করছেন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ইস্টার পরবর্তী এক সংবাদ সম্মেলনে ট্রাম্প মার্কিন সামরিক শক্তির ব্যাপক প্রশংসা করেন এবং একে ‘অন্যতম সেরা সময়’ হিসেবে অভিহিত করেন।

যুদ্ধকে ‘অসুখকর’ উল্লেখ করে ট্রাম্প বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বা ঈশ্বর কেউই আনন্দিত নন। তবে বৃহত্তর স্বার্থে এবং জনগণের নিরাপত্তার প্রয়োজনে আমেরিকার এই অবস্থানকে তিনি সঠিক বলে মনে করেন।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী সংঘাত এখন চরম পর্যায়ে। এর আগে ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়েছিলেন, দাবি মানা না হলে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। আন্তর্জাতিক মহলে এই ধর্মীয় অনুষঙ্গ নিয়ে বিতর্ক সৃষ্টি হলেও ট্রাম্প তার অবস্থানে অনড় রয়েছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com