শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
যুদ্ধবিরতির পরও ইরানে নতুন করে হামলা চালাল ইসরায়েল

যুদ্ধবিরতির পরও ইরানে নতুন করে হামলা চালাল ইসরায়েল

যুদ্ধবিরতির পরও ইরানে নতুন করে হামলা চালাল ইসরায়েল

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি কি তবে কেবল কাগজে-কলমে? ঘোষিত যুদ্ধবিরতির পরও থামছে না পাল্টাপাল্টি হামলা। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অফ ইসরায়েল’ এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও ইরানের ভেতরে একাধিক লক্ষ্যবস্তুতে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বিমান বাহিনী।

অন্যদিকে, তেহরানও হাত গুটিয়ে বসে নেই। ইসরায়েলি হামলার জবাবে পাল্টা একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। দুই দেশের এই অনড় অবস্থানে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যা ঘোষিত শান্তি উদ্যোগকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত থাকার দাবি জানালেও বাস্তব চিত্র ভিন্ন। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি সামরিক তৎপরতা কমার কোনো লক্ষণ এখনো দেখা যায়নি। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির শর্ত নিয়ে অস্পষ্টতা এবং দুই পক্ষের চরম অবিশ্বাসের কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com