রবিবার, ১০ মে ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) এই রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হলেও হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ৬ শিশু। এর মধ্যে রাজশাহী বিভাগেই ৪ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম শনাক্ত হয়েছে ৬৪২ জনের শরীরে এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৬৭৪ জন শিশু। বর্তমানে দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে। তবে আশার কথা হলো, একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫৬০ জন শিশু, যার মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৩৭ জন।