শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
ঢাকা-দিল্লি নতুন সম্পর্কের সূচনা হয়েছে

ঢাকা-দিল্লি নতুন সম্পর্কের সূচনা হয়েছে

ঢাকা-দিল্লি নতুন সম্পর্কের সূচনা হয়েছে

নিউজ ডেস্ক, নেত্রকোণা আলো ডটকম:

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ভারতের গণমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই সম্পর্ক উন্নয়নে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়াকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। একইসঙ্গে বিএনপি ভারতের সব রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক গড়তে আগ্রহী বলেও তিনি উল্লেখ করেন।

গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও হুমায়ুন কবির ভারত সফরে যান। সফরকালে তাঁরা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। দিল্লি সফর শেষে তাঁরা মরিশাসে অনুষ্ঠিত ভারত মহাসাগরীয় সম্মেলনে অংশ নিতে রওনা হন।

সফরের অন্যতম বিশেষ দিক ছিল বিজেপির বৈদেশিক বিষয়ক নেতাদের সঙ্গে বৈঠক। হুমায়ুন কবির বিজেপি নেতাদের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বিশেষ চিঠি হস্তান্তর করেন। চিঠিতে বিজেপি সভাপতিকে দলীয় প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। হুমায়ুন কবির তাঁর সাক্ষাৎকারে আরও দাবি করেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব এখন বিলীন। ভারতের মন্ত্রীদের সঙ্গে আলোচনা অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক হয়েছে বলেও তিনি জানান।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com