শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
হরমুজ নিয়ে ইরান যা করছে তা চুক্তিতে নেই: ট্রাম্প

হরমুজ নিয়ে ইরান যা করছে তা চুক্তিতে নেই: ট্রাম্প

নিউজ ডেস্ক, নেত্রকোণা আলো ডটকম:

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার থেকে ইরানের ‘ফি’ আদায়ের পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি একে অসম্মানজনক ও চুক্তিবিরোধী বলে উল্লেখ করেন। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইরান যা করছে তা দুই দেশের মধ্যকার চুক্তির শর্তে নেই এবং এই কর্মকাণ্ড এখনই বন্ধ হওয়া উচিত।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি বার্তা প্রচার করা হয়েছে। সেখানে তিনি জানান, ইরান হরমুজ প্রণালির ব্যবস্থাপনাকে একটি নতুন পর্যায়ে নিয়ে যাবে। যদিও এই নতুন ব্যবস্থার ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই এই পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com