শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
ইরান রাজি না থাকলেও ‘খুব শিগগির’ খুলবে হরমুজ প্রণালি: ট্রাম্প

ইরান রাজি না থাকলেও ‘খুব শিগগির’ খুলবে হরমুজ প্রণালি: ট্রাম্প

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইরানের সহযোগিতা থাকুক বা না থাকুক, অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ ‘হরমুজ প্রণালি’ খুব শিগগির খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে প্রস্তাবিত শান্তি আলোচনার প্রাক্কালে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চল উন্মুক্ত করবে এবং অন্যান্য মিত্র দেশগুলোও এতে সহায়তা করতে প্রস্তুত। প্রণালিটি অবরুদ্ধ রেখে ইরান যে ‘অনানুষ্ঠানিক কর ব্যবস্থা’ (ডি ফ্যাক্টো টোল বুথ) চালুর ইঙ্গিত দিয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেন তিনি। ট্রাম্পের মতে, যেকোনো চুক্তির ক্ষেত্রে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র না থাকাই হবে মূল অগ্রাধিকার। আর তা নিশ্চিত হলে প্রণালিটি ‘স্বয়ংক্রিয়ভাবে’ খুলে যাবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার যুদ্ধবিরতি ঘোষিত হলেও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখনো কার্যত বন্ধ। লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের তথ্যমতে, বর্তমানে ৬০০-রও বেশি জাহাজ পারস্য উপসাগরে আটকা পড়ে আছে। এই অচলাবস্থার কারণে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাসের সরবরাহ ব্যাহত হচ্ছে। সংকট নিরসনে আজ শনিবার ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com