শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান-চাংলান ও বাংলা নববর্ষ উপলক্ষে পাহাড়ে বসবাসরত সকল নৃ-গোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ এপ্রিল) এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, পাহাড়ি অঞ্চলের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ইতিহাস বাংলাদেশের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এসব উৎসব আমাদের জাতীয় জীবনকে আরও সৌন্দর্যমণ্ডিত ও গৌরবময় করে তুলেছে। তিনি জোর দিয়ে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড় ও সমতলের প্রতিটি নাগরিকের সমান অধিকার রক্ষা এবং তাঁদের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

বাণীতে প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশের অনন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বদরবারে দেশের মর্যাদা বৃদ্ধি করেছে। এই সামাজিক উৎসব ও নববর্ষের আনন্দ সবার জীবনে অনাবিল সুখ ও শান্তি বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com