শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:২১ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
কোনো চুক্তি ছাড়াই পাকিস্তান ছাড়লেন ভ্যান্স

কোনো চুক্তি ছাড়াই পাকিস্তান ছাড়লেন ভ্যান্স

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উচ্চপর্যায়ের শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। দীর্ঘ ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনা শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান ত্যাগ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা এএফপি এই খবর নিশ্চিত করেছে।

আলোচনা শেষে এক ব্রিফিংয়ে জেডি ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্র তার ‘রেড লাইন’ বা অনমনীয় শর্তগুলো স্পষ্ট করেছে, কিন্তু ইরান তা মানতে রাজি হয়নি। তিনি বলেন, “আমরা এমন কোনো অবস্থায় পৌঁছাতে পারিনি যেখানে ইরানিরা আমাদের শর্তগুলো মেনে নেবে।” এই আলোচনায় মার্কিন প্রতিনিধি দলে হোয়াইট হাউজের উপদেষ্টা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের উচিত ‘অতিরিক্ত দাবি’ করা থেকে বিরত থাকা। পাকিস্তান সময় আজ রোববার সকালে জেডি ভ্যান্স বিশেষ বিমানে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হন। যাওয়ার আগে তিনি এই আলোচনার আয়োজক হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শাল মুনিরের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com