শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
লেবাননে ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ২,০৫৫ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, গত ২ মার্চ অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত আহত হয়েছেন অন্তত ৬,৫৮৮ জন।
ক্রমবর্ধমান এই প্রাণহানিতে দেশটিতে চরম মানবিক সংকট দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সংঘাত দীর্ঘস্থায়ী হলে হতাহতের সংখ্যা আরও বাড়বে এবং পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।