রবিবার, ১০ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আগামী সোমবার (২০ এপ্রিল) একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি বহুল প্রতীক্ষিত ‘বগুড়া সিটি করপোরেশন’ উদ্বোধন করবেন। একই সঙ্গে জেলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

সোমবার (১৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে।

সফরসূচি অনুযায়ী, ২০ এপ্রিল সকালে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রীর বগুড়া পৌঁছানোর কথা রয়েছে। বেলা পৌনে ১১টায় তিনি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের ঘোষণা দেবেন তিনি।

বিকালে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড প্রদান ও খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল এবং শহীদ রাষ্ট্রপতির পৈতৃক ভিটা পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com