মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিসিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৩ এপ্রিল) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, মঈন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা দিতে অস্বীকার করায় তারা ভুক্তভোগী আবু হানিফের বাসায় ঢুকে হুমকি দেন এবং পরে ৫০-৬০ জন লোক নিয়ে হাসপাতালের সামনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেন। এসময় তারা হাসপাতালের মালিক ডা. কামরুল ইসলামকে উদ্দেশ্য করে মানহানিকর স্লোগান ও অকথ্য ভাষায় গালাগালি করেন।
ঘটনার দিন শেরেবাংলা নগর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরবর্তীতে ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে র্যাব অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।