রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

শিরোনাম :
পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে তাসনিম জারার বার্তা মারা গেছেন মেসির বাবা! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল: এক নজরে ফল জানার সহজ নিয়ম রিজভী আহমেদের বিয়ের দাবি ‘ভিত্তিহীন ও স্বপ্নের বাসর’: কড়া জবাব চিত্রনায়িকা শাবনূরের ঢাকার বাইরে উন্নত চিকিৎসায় চীনের সহায়তায় ২০ হাসপাতাল হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের শর্ত মহেশখালী-হাটহাজারীর পথে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল: তদন্ত সংস্থা আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের অঙ্গীকার: ১০ স্বজনকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
গাজীপুরের দুই মহাসড়কে তীব্র যানজট: চন্দ্রা ঘিরে স্থবির ৩০ কিলোমিটার!

গাজীপুরের দুই মহাসড়কে তীব্র যানজট: চন্দ্রা ঘিরে স্থবির ৩০ কিলোমিটার!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আসন্ন ঈদকে কেন্দ্র করে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুরের পর থেকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মোড়কে কেন্দ্র করে প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন চলাচল থমকে গেছে। তীব্র যানজট, পরিবহন সংকট এবং আকস্মিক বৃষ্টির কারণে ঘরমুখী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা থেকে চন্দ্রা হয়ে কালিয়াকৈরের শেষ সীমানা এবং জিরানি বাজার থেকে চন্দ্রা পর্যন্ত পুরো এলাকা স্থবির হয়ে আছে। অন্যদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট না থাকলেও ভোগরা, চৌরাস্তা, সালনা ও ভবানিপুর হয়ে মাওনা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানবাহন চলছে থেমে থেমে।

কারখানা ছুটির পর দুপুরের দিকে মহাসড়কে একসঙ্গে বিপুল সংখ্যক মানুষের ঢল নামায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। নাওজোড় হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম জানান, ঈদে একসঙ্গে অতিরিক্ত মানুষ ও যানবাহনের চাপের কারণেই এই যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com