মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
আসন্ন ঈদুল আজহায় সারা দেশে প্রায় ১ কোটি পশু কুরবানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আমিনুর রশিদ। মঙ্গলবার (২৬ মে) সকালে নেউরা কুরবানির পশুর হাট পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, কুরবানিকে ঘিরে যে অর্থনীতি সচল হয়, তা দেশের সর্বস্তরের মানুষের উপকারে আসে।
এবারের পশুর বাজারকে অতীতের যেকোনো সময়ের চেয়ে নিরাপদ দাবি করে মন্ত্রী বলেন, প্রান্তিক খামারি ও ক্রেতারা যেন নির্বিঘ্নে পশু কেনাবেচা করতে পারেন, সেজন্য সরকার সব ব্যবস্থা নিয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অনিয়ম বা অবৈধ পশুর অনুপ্রবেশ ঘটেনি। হাটগুলোতে জাল টাকা প্রতিরোধ, চাঁদাবাজি বন্ধ এবং পশুর স্বাস্থ্য পরীক্ষায় ভেটেরিনারি টিমের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
পরিদর্শনকালে মন্ত্রীর সাথে মো. ইউসুফ মোল্লা টিপু, মো. শামসুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।